সোমবার, ২০২৬ নভেম্বর ০৯ | ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, লজ্জায় বিষপানে গৃহবধূর মৃত্যু ‘দেখতে খারাপ লাগায়’ ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা ছাত্রকে গরম ইস্ত্রির ছেঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার বিশ্ব এতিম দিবস আজ শয়তানের নিঃশ্বাস ছিটিয়ে, ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি: গ্রেপ্তার ৬ আমি ধার্মিক মানুষ, নরকে যেতে চাই না: ট্রাম্প ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে? সাংবাদিকদের 'মিডল ফি'ঙ্গার' দেখালেন পরীমনি কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চিকিৎসক নিহত ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই ‘আমি যে কখন মরি’—ফেসবুকে স্ট্যাটাসের পরদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইসরাফিলের অশ্লীল অঙ্গভঙ্গি বন্ধসহ নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে নোটিশ সন্তান না হওয়ায় ৭ বছর সংসার করা স্ত্রীকে তালাক দিলো স্বামী অর্থ দিয়ে আমাকে কেনা যাবে না, আমি কোনো পণ্য নই: মেঘনা আলম বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড
প্রতিবেদক - | সোমবার, ২০২৬ নভেম্বর ০৯, ০৪:৫৬ অপরাহ্ন
‘দেখতে খারাপ লাগায়’ ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক
‘দেখতে খারাপ লাগায়’ ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক

নওগাঁর বদলগাছী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেছেন। পাশাপাশি ওই শিক্ষক এর আগেও শিক্ষার্থীদের মারধরসহ নানাভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ তুলেছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিদ্যালয়ে পাঠদান চলাকালে চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ করতে দেখা যায়।

অভিভাবক মিলন জানান, বাড়িতে না থাকার সুযোগে তার ছেলের মাথার চুল খোপ খোপ করে কেটে দেওয়া হয়েছে, অথচ তার মাথার চুল স্বাভাবিকই ছিল। আরেক অভিভাবক রকেট হোসেন অভিযোগ করেন, প্রায় ১৫ শিক্ষার্থীর চুল কাটার পাশাপাশি এর আগেও এক শিক্ষার্থীর ভ্রুর চুল কেটে দেওয়ার রেকর্ড রয়েছে ওই শিক্ষকের। তিনি প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করেন। মিতু বানু নামের আরেক অভিভাবক অভিযোগ করে বলেন, ‘কয়েক দিন আগে আমার ছেলেকে এমনভাবে মারধর করা হয়েছে যে তার দুই পা রক্তাক্ত হয়ে যায়। ভয়ে এখন সে স্কুলে যেতে চায় না। একজন শিক্ষক যদি শিশুদের সঙ্গে এমন আচরণ করেন, তাহলে তারা কীভাবে বিদ্যালয়ে নিরাপদ বোধ করবে? আমরা ঘটনার সঠিক বিচার চাই।’

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম দাবি করেন, ‘ছেলেমেয়েদের চুল অনেক বড় হয়ে গিয়েছিল; চোখের ওপর এসে পড়ায় দেখতে খারাপ লাগছিল। এ কারণে কয়েকজন শিক্ষার্থীর মাথার চুল কেটে দিয়েছি।’ তবে শিক্ষার্থীদের আগে মারধর করার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

ঘটনাটি জানার পর বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা উদ্‌ঘাটন ও তদন্তের জন্য একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। আমি ট্রেনিংয়ে আছি। কী কারণে শিক্ষার্থীদের মাথার চুল এভাবে কেটে দেওয়া হয়েছে, সহকারী শিক্ষা অফিসার রহুল আমিন তদন্ত করছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।